প্রশাসনকে দলীয়করণের ইঙ্গিত বিপজ্জনক রাজনৈতিক সংস্কৃতির লক্ষণ: রিজভী

0
159
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেমিনারে কথা বলছেন রুহুল কবির রিজভী / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল প্রশাসনকে নিয়ন্ত্রণে আনার মতো বক্তব্য দিয়ে নতুন করে ‘দানবীয় শাসন’ প্রতিষ্ঠার ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, “যদি কেউ বলে আমাদের কথায় প্রশাসন উঠবে-বসবে—এটা শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিবাদী শাসন তৈরির বার্তা। শেখ হাসিনা পুলিশকে বানিয়েছেন ছাত্রলীগ, র‍্যাবকে বানিয়েছেন যুবলীগ। তারা গুম করে আনন্দ পেয়েছে, সেই রিপোর্ট গিয়েছে শেখ হাসিনার কাছে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘গণতন্ত্রে উত্তরণে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (হিউরাফ)।

রিজভী বলেন, এসব বক্তব্য গণতন্ত্র সুসংহত করার উদাহরণ নয়, বরং অহংকার এবং শাসনব্যবস্থাকে নিয়ন্ত্রণের প্রবণতা। “প্রশাসনকে নিরপেক্ষ হওয়ার কথা বলা যেতে পারে। কিন্তু প্রশাসনকে নিজের অধীনে বসানোর মানসিকতা গণতন্ত্রের জন্য হুমকি।”

তিনি আরও বলেন, ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলগুলো প্রশাসন ও বিচার বিভাগেও তাদের লোক বসানোর চেষ্টা করে, যা রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর। “সাদ্দাম হোসেন, গাদ্দাফি, হিটলার—তারা বিচার বিভাগ ও প্রশাসনে নিজেদের লোক বসিয়েছিল নিজেদের অপরাধ ঢাকতে। এসবের ফলেই লাখো মানুষ হত্যার মতো মানবতাবিরোধী ঘটনা ঘটেছে।”

সভায় সভাপতিত্ব করেন হিউরাফের আহ্বায়ক আহমেদ হুসেইন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, এবং অধ্যাপক ডা. শামীম আহমেদ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here