নাসিরনগরে ৩১ দফা বাস্তবায়নে কুন্ডা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

0
178
বিএনপির মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত / ছবি : এই বাংলা

নাসির নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মপরিকল্পনা তুলে ধরতে কুন্ডা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন


বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় কুন্ডা ইউনিয়নের স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তৃণমূল বিএনপির ভোটে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদ, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আজগর আলী পাঠনসহ অন্যান্য নেতৃত্ব।

এছাড়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল মিয়া, যুব বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল বাতেন শরীফ, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঃ কাদের সেন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, শ্রমিক দল নেতা ইমরান মিয়া, শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আঃ বাক্কী এবং বকুল মিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী সভায় অংশ নেন।

সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here