তারেক রহমানের জন্মদিনে ঝালকাঠির রাজাপুরে দোয়া ও মিলাদ মাহফিল

0
156
রাজাপুরে তারেক জিয়ার জন্মদিন অনুষ্ঠিত / ছবি : এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নৈকাঠি বাজার এলাকায় এই আয়োজন করেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়ে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

সেলিম রেজা বলেন, তারেক রহমান জাতীয়তাবাদী রাজনীতির ধারক-বাহক এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দীলিপ, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক কবির সিকদার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, যুবদল নেতা হালিম গাজি, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম খান, মাসুদ তালুকদার, শুক্তাগড় ইউনিয়ন বিএনপি নেতা বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা মুসা হাওলাদার নিপু, শাহাদাৎ তালুকদারসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here