শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

খিলগাঁওয়ে অভিমানে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
আত্মহত্যা / প্রতিকি ছবি

বিশেষ প্রতিনিধি :

রাজধানীর খিলগাঁওয়ের ঝিলপাড় এলাকায় পারিবারিক অভিমানে গলায় ফাঁস দিয়ে মো. সিফাত আহামেদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিফাত খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং ঝিলপাড় এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীরের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় সিফাত বাসায় এসে মোবাইল ফোন চান। তার ছোটবোন অনলাইনে ক্লাস করছিল বলে আধাঘণ্টা পরে মোবাইল দিতে বললে সিফাত অভিমানে নিজের ঘরে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে খিদমা জেনারেল হাসপাতালে নেন। পরে রাত সোয়া ৯টার দিকে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিফাতের ভাই মো. ওসমান জানান, সিফাত খুব রাগী স্বভাবের ছিল এবং ছোটখাটো বিষয়েও রাগান্বিত হয়ে যেত। এর আগেও দুইবার সে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর