দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূত্রধরের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা

0
210
বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূত্রধরের শেষকৃত্য / ছবি : এই বাংলা প্রতিনিধি

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের পাচকলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূত্রধর আর নেই। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় পাচকলিয়া কেন্দ্রীয় মন্দিরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম, দৌলতপুর থানা অফিসার (ওসি) তদন্ত শেখ ফরিদ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ।

পরিবার সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর সুনীল চন্দ্র সূত্রধর একজন সৎ ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকার মানুষদের প্রিয় হয়ে ওঠেন। তিনি পেশাগত জীবনে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূত্রধরের মৃত্যুতে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here