ঝালকাঠির কাঠালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসানের সঙ্গে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি, বাংলা ভিশন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশের ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. মাসউদুল আলম; সহসভাপতি ও আমার দেশ পত্রিকার কাঠালিয়া উপজেলা প্রতিনিধি মো. ফয়সাল আহম্মেদ মিঠু; সাধারণ সম্পাদক ও জিটিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. শহীদুল আলম; যুগ্ম সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মাছুম বিল্লাহ, মো. খাইরুল আমিন ছগির, মো. মাছুম বিল্লাহ জুয়েল, মো. জাহিদুল ইসলাম, মো. আহম্মদুর রহমান রবিউল, মো. মহসিন খান, মো. সরোয়ার হোসেন, মো. মোস্তাক আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক।
মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান কাঠালিয়া উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এই বাংলা/এমএস