ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের (সিআইপি) মহাপরিচালক সাইমন হেকের (Simon Heck) নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রতিনিধি দলটি বারি প্রাঙ্গণে পৌঁছালে ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
পরে বারির মহাপরিচালকের সভাকক্ষে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। সভায় বারির চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত।
এ সময় উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. কাওছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল মান্নান, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মোহা. মনিরুজ্জামানসহ বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানীরা।
পরে প্রতিনিধি দলটি বারির প্ল্যান্ট জেনেটিক রিসোর্স সেন্টার (জিন ব্যাংক) এবং টিউবার ক্রপস রিসার্চ সেন্টারের টিস্যু কালচার ল্যাব পরিদর্শন করে। এ সময় ইনস্টিটিউটের চলমান কার্যক্রম, অগ্রগতি ও অর্জন দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এই বাংলা/এমএস