নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি সম্মানীর আওতায় আসা ১৩৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং পাঁচটি মন্দিরের পুরোহিতদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আব্দুস সালাম, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ এবং থানার উপপরিদর্শক (এসআই) নাছরুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া সভায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতরা বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শরিফুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হান ইসলাম।
সভায় সরকারি সম্মানীর আওতায় আসা ১৩৫টি মসজিদের ৪০৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং পাঁচটি মন্দিরের ১০ জন পুরোহিত অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস