বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে পিপি আব্দুল্লাহ আল নোমানের পিতার জানাজায় মানুষের ঢল

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মো. কামাল হোসেনের ভগ্নিপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমানের বাবা মো. নুর হোসেন মুন্সির জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মো. আবু সাঈদ।

জানাজার আগে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, সিনিয়র আইনজীবী মো. কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম চৌধুরী, আলহেরা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন এবং মরহুমের একমাত্র ছেলে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, জিপি অ্যাডভোকেট মো. ইউসুফ হোসেন পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, মরহুমের আত্মীয় ও ধর্মীয় নেতা কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক মুসল্লি।

পরে বেলা ১১টায় আদাবাড়িয়া ইউনিয়নের মহাস্রাধি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নুর হোসেন মুন্সি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, যুবদল নেতা গোলাম রব্বানী ও লিটন গাজীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর