বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ঝুলছিল ভ্যানচালকের মরদেহ

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছ থেকে পিন্টু কর (২৮) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে ভূমি অফিসের সামনের গাছে মরদেহটি ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় পথচারীরা। পরে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে। তিনি স্থানীয় এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর