বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শীতার্তদের সহায়তায় মানবিক উদ্যোগ, জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪৩০কম্বল হস্তান্তর

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য ঝালকাঠি জেলা প্রশাসনের কাছে ৪৩০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’।

বুধবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছে কম্বলগুলো হস্তান্তর করেন সংস্থাটির ঝালকাঠি জেলা পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, ‘আশা’র বরিশাল বিভাগের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জালাল উদ্দিন, ঝালকাঠি জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. জাকির হোসেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার আশিষ কুমার মণ্ডল, সাপোর্ট ইঞ্জিনিয়ার এ.টি.এম. আব্দুল্লাহ, ব্রাঞ্চ ম্যানেজার মো. লুৎফর রহমান ও কলি আক্তারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা প্রয়োজন। সরকারের সহযোগী হিসেবে শীতের শুরুতেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব।

তাঁরা আশা প্রকাশ করেন, ‘আশা’র এ উদ্যোগ এলাকার দুস্থ ও শীতপীড়িত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর