সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন, প্রদীপের আলোয় আলোকিত মন্দির-ঘরবাড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন করা হয়েছে।

গত ৮ নভেম্বর, ২০২৬ কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ উৎসব পালিত হয়। এ উপলক্ষে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দির, কেন্দ্রীয় ভুবনেশ্বরী কালী মন্দির, কেন্দ্রীয় মহাশ্মশানসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে শ্যামা মায়ের আরাধনা এবং প্রদীপ প্রজ্বালনের আয়োজন করা হয়।

দীপাবলি উপলক্ষে বিভিন্ন মন্দির, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান সাজানো হয় আলোকসজ্জায়। সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে উৎসবে অংশ নেন ভক্তরা। একই সঙ্গে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে তাঁদের উদ্দেশে আলোক উৎসর্গ করা হয়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মন্দির ও পূজামণ্ডপে মা কালীর আরাধনা। মধ্যরাতে বিভিন্ন স্থানে শাস্ত্রীয় রীতিনীতি অনুসরণ করে মন্ত্রোচ্চারণ, অঞ্জলি প্রদান এবং প্রচলিত ধর্মীয় পদ্ধতিতে পূজা সম্পন্ন করা হয়।

দীপাবলির আলোয় খাগড়াছড়ির বিভিন্ন মন্দির, শ্মশান ও সনাতন ধর্মাবলম্বীদের বসতবাড়ি আলোকিত হয়ে ওঠে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবের আনন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর