খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ২৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে চালক চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং মুঠোফোনে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এই বাংলা/এমএস