ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলীতে অনুষ্ঠিত হয়েছে ‘আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন কাপ ফুটবল-২০২৬’ (সিজন-১)-এর মেগা ফাইনাল।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জিয়াকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় বড় নাউডুবি ফুটবল একাদশ ও মধ্য কাইচাইল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বড় নাউডুবি একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় কাইচাইল একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াকুলীর সাবেক ফুটবলার আবুল হাসান (টিটু)। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি পদপ্রার্থী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুদ্দুস মোল্লা ও রেজাউল মোল্লা। এ ছাড়া কাইচাইল ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘খেলাধুলায় জাগুক ঐক্য, গড়ুক উন্নয়ন’ স্লোগান সামনে রেখে আরআর স্পোর্টস-জিয়াকুলীর আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে জিয়াকুলী স্পোর্টস ইউনিটি ও স্থানীয় গ্রামবাসী।
আয়োজক সূত্রে জানা গেছে, যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখা, স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
টুর্নামেন্টটির আয়োজক সংগঠন আরআর স্পোর্টস-জিয়াকুলীর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রুবেল মোহাম্মদ। খেলা শেষে বিজয়ী দলকে আয়োজকদের পক্ষ থেকে একটি ফ্রিজ পুরস্কার হিসেবে দেওয়া হয়।
এই বাংলা/এমএস