বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঐতিহ্য-সংগ্রামের স্লোগানে ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • প্রকাশকালঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নীলফামারীর ডিমলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা শাখা। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। ব্যানারে ‘ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক’ এবং ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ডিমলা উপজেলা শাখা’ লেখা ছিল।

ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও স্থান পায়।

র‌্যালিতে ডিমলা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর