বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দৌলতপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, গাছ বিতরণ ও বৃক্ষরোপণ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে র‍্যালি, আলোচনা সভা, গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এসব কর্মসূচিতে অংশ নেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে র‍্যালিটি বের করা হয়। বাজার এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে র‍্যালিটি আবার বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাহ উদ্দিন সেলিমের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. আব্দুস ছালামের উপস্থিতিতে অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন বাবু, মো. সাইফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

র‍্যালি, আলোচনা সভা, গাছ বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দৌলতপুর উপজেলা যুবদলের নেতাকর্মীরা সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর