বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বেতাগীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বরগুনার বেতাগীতে ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেতাগী উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় উপজেলা জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা জামায়াতের আমির কাজী মো. সোহরাব হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্নাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

মিছিল-পরবর্তী বক্তব্যে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা জানান। তাঁরা ওই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, অতীতের সহিংসতা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হলে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধেও ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর