মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শিবগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতে নিসচার সচেতনতামূলক সমাবেশ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে সচেতনতামূলক সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

মঙ্গলবার বিকেলে নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজিকুল ইসলাম রনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলতে হবে, পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে সড়ক পারাপার হতে হবে এবং স্থানীয় ব্যবসায়ীদের সড়কের ওপর অবৈধভাবে মালামাল রাখা থেকে বিরত থাকতে হবে। সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই নিরাপদ সড়ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উথলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বিএনপি নেতা রাব্বিন হোসেন, এসআই হোসেন আলী, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহসভাপতি শাজাহান আলী, কনক দেব এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ আলীসহ অন্যরা।

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ প্রচারাভিযানের মাধ্যমে চালক, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সমাবেশ শেষে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর