শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মিরপুর ক্যান্টনমেন্ট কলেজে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) পরিদর্শনকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতা, সার্বিক পরিবেশ এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং স্কাউট সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। শিক্ষার্থীদের দৈনন্দিন সচেতনতা, দায়িত্ববোধ এবং নিজ নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে গৃহীত উদ্যোগ সরেজমিনে পর্যবেক্ষণ করা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর