মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

প্রয়াত পুলিশ সদস্যের পরিবারের হাতে আইজিপির দুর্গাপূজার উপহার

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

কর্তব্য পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী কনস্টেবল বিশ্বনাথ হালদারের পরিবারের জন্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পাঠানো শুভেচ্ছা উপহারসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রয়াত পুলিশ সদস্যের স্বজনদের হাতে এসব উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালনকালে মারা যান কনস্টেবল বিশ্বনাথ হালদার। তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং প্রয়াত এই পুলিশ সদস্যের স্মৃতির প্রতি সম্মান জানাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইজিপির পক্ষ থেকে বিশেষ উপহার পাঠানো হয়।

উপহার হস্তান্তরের সময় পুলিশ সুপার মেরিন সুলতানা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় জেলা পুলিশ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জানায়, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী তাঁদের সহযোগিতা করা হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর