বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় মাদকসেবীর এক মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টোর, নাটোর
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আটক আসামিকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ অক্টোবর ২০২৬ রাতে নলডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নলডাঙ্গা থানা পুলিশ। অভিযানে বাজারের ব্যবসায়ী জিল্লুরের গোডাউন থেকে মো. জুলকার নাঈম ওরফে অর্ণব (২০)কে আটক করা হয়। মো. জুলকার নাঈম অর্ণব পাবনা পাড়ার মো. বকুল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত অর্ণবকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত (নলডাঙ্গা, নাটোর)-এ সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, ‘মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেপ্তারের পর নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হলে তার দেহে ইয়াবা ও গাঁজার উপস্থিতি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর