জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারই বিএনপির লক্ষ্য: কয়ছর আহমেদ

0
136
ছবি : এই বাংলা প্রতিনিধি

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন,
জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকারই দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম, আর সে লক্ষ্যে বিএনপি কাজ করছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিলিক গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কয়ছর আহমেদ বলেন,
দেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে। সেই অধিকার ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবিচলভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে জনগণ নিজের অধিকার নিজেরাই ফিরিয়ে আনবে।

এছাড়া বৃহস্পতিবার জগন্নাথপুর পৌরসভার হবিবপুর আশিঘর গ্রামে আরেকটি উঠান বৈঠকেও তিনি অংশ নেন।

সেখানে বক্তব্যে কয়ছর আহমেদ বলেন,
গণভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই গণতন্ত্রের প্রতীক ধানের শীষের বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুর–শান্তিগঞ্জ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কয়ছর এম আহমেদ যুক্তরাজ্য বিএনপির তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং দলের নিবেদিতপ্রাণ তরুণ নেতা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here