রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব পর্যটন দিবসে ছৈলারচরে আলোচনা, পর্যটন বিকাশে গুরুত্ব স্থানীয় অর্থনীতিতে

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ভাসমান পর্যটনকেন্দ্র ছৈলারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে ছৈলারচরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। সকালে বেলুন উড়িয়ে তিনি বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঝালকাঠির প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে যথাযথভাবে কাজে লাগানো গেলে পর্যটনশিল্পের বিকাশের বড় সুযোগ রয়েছে। ছৈলারচরসহ জেলার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত প্রচার-প্রচারণা এবং পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে পর্যটন খাত স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান তাপু, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম এবং জেলা মৎস্য কর্মকর্তা।

এ সময় ঝালকাঠি জেলা ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর