টাঙ্গাইলের নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি নাগরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাঁচাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহমেদ আলী রানা, সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সদস্যসচিব নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের সাবেক সদস্যসচিব রফিকুল ইসলাম দীপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ, ছাত্রদলের আহ্বায়ক মীর খালেদ মাহবুব রাসেল ও সদস্যসচিব মো. মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাঁরা এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এই বাংলা/এমএস