মানিকগঞ্জের দৌলতপুরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৃথক এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের বাবুল হোসেন বাবু (৪৮)। পুলিশ জানায়, তিনি কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবুল হোসেন বাবুকে গ্রেপ্তার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বাবুল হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস