রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

বামনায় ১০ পিস ইয়াবা জব্দ, আটক ১

বামনা (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনার বামনায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ মফিজুল ইসলাম ওরফে সুমন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ২ নম্বর বামনা সদর ইউনিয়নের ১ নম্বর কালিকাবাড়ী ওয়ার্ডের তুলাতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কালিকাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যদের সহায়তায় একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির পরিচয় জিজ্ঞাসাবাদে মফিজুল ইসলাম ওরফে সুমন, পিতা মো. মতিউর রহমান জমাদ্দার, গ্রাম কাটাখালী, বামনা, বরগুনা হিসেবে জানা যায়।

পুলিশের দাবি, পালানোর কারণ জানতে চাইলে সুমন তার কাছে ইয়াবা থাকার কথা জানান। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট থেকে ১০ পিস ইয়াবা বের করে দেন। এ সময় এসআই মো. শহীদুল ইসলাম জব্দ তালিকা প্রস্তুত করেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খান বলেন, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর