নাটোর সদর উপজেলার করোটা পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মো. রোকনুজ্জামান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রোকনুজ্জামান নাটোর সদর উপজেলার করোটা এলাকার মো. মোস্তাফিজুর রহমান খোকনের ছেলে।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর নাটোর ক্যাম্প (সিপিসি-২) ও রাজশাহী সিপিএসসি কোম্পানির একটি যৌথ আভিযানিক দল করোটা পশ্চিম বাজারে রোকনুজ্জামানের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় তাঁর কাছ থেকে ২৬ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ২ বোতল এস্কাফ ও ২৪ বোতল চকো সিরাপ রয়েছে বলে র্যাব জানায়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোকনুজ্জামান রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে এসব সিরাপ সংগ্রহ করে নিজের দোকানে মজুত রেখে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এই বাংলা/এমএস