বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ঈশ্বরদীতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

ইশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা জাতীয়তাবাদী মহিলা দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি ঈশ্বরদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালে জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেন। তাঁর দাবি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং তৃণমূল নারী শক্তিকে সুসংগঠিত করতে ঈশ্বরদী মহিলা দল রাজপথে ভূমিকা রেখে যাবে।

কর্মসূচিতে মহিলা দলের মিষ্টির সঞ্চালনায় মোসুমি, ছনি আক্তার, জনি, মিলিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাবেক সদস্য সচিব বৃষ্ট কুমার সরকার, পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল ও সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক জাহাঙ্গির হোসেন ও সম্পাদক শাহাবুদ্দিন সেন্টু সরদার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, বিএনপি নেতা টুটুল সরদার এবং সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তৌফিক ইমাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুকুল হোসেন, রিপন, আসাদ, মাহাবুল, সেলিম ও জাহাঙ্গির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পাবনা জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান, পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফ আব্দুল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমেদ জুয়েল, যুবদল নেতা বেলাল খান, কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, পৌর ছাত্রদল নেতা মোহন ও রিশাদ এবং লালন হোসেন।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর