নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অভিযোগে শিবনাথ সাহা নামে এক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাটসিংড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে সরকারি সার অবৈধভাবে বিক্রির প্রমাণ পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
অভিযানকালে তিনি সরকারি সার নির্ধারিত নিয়মে বিতরণ ও বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করেন। একই সঙ্গে অবৈধভাবে সার বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এই বাংলা/এমএস