বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা, উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মাওলানা রুহুল আমিন, মডেল মসজিদের ইমাম মাওলানা এনায়েতুল্লাহ, মুফতি হাবিবুল্লাহ মিসবাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা এবং মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বকশীগঞ্জ মডেল মসজিদের ইমাম মাওলানা এনায়েত উল্লাহ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর