বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার শ্রদ্ধা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

আরাফাত রহমান কোকো বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র।

রাজনৈতিক পরিবারে জন্ম হলেও কোকো সরাসরি রাজনীতির পরিবর্তে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে বেশি সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে দেশের ক্রিকেটের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে ক্রিকেট প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে আছে।

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বয়সভিত্তিক ক্রিকেট ও একাডেমি কাঠামো শক্তিশালী করার পাশাপাশি নতুন ও উদীয়মান ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে তুলে আনতে কার্যকর পাইপলাইন তৈরিতে কাজ করেন।

জন্মবার্ষিকী উপলক্ষে এক শ্রদ্ধা বার্তায় হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, “এই বিশেষ দিনে আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি গভীর সম্মান জানাচ্ছি এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।”

তিনি বলেন, “বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান ও দূরদর্শী চিন্তা স্মরণীয় হয়ে থাকবে। ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর কর্মময় জীবন দেশের ক্রীড়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে তাঁর কর্ম ও ক্রীড়াঙ্গনে অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন সেলিম রেজা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর