গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ মো. দুলাল ফকির (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গলাচিপা উপজেলার নতুন বাজার এলাকার ১ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাটসংলগ্ন পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলাল ফকিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেপ্তার দুলাল ফকির উপজেলার বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কুদ্দুস ফকিরের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক