জামালপুর সীমান্তে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবা ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
কুড়িগ্রাম প্রতিনিধি :
জামালপুর সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা চোরাচালানের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১০৬৩ নম্বর পিলারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ সময় ইয়াবা চোরাচালানের অভিযোগে মো. নাসির (৪৫) নামে একজনকে আটক করা হয়।
আটক মো. নাসির কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের বাসিন্দা এবং মো. মনিরুজ্জামানের ছেলে।
বিজিবি জানিয়েছে, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক মো. নাসিরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”