বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নসহ চার দাবিতে কাঁঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠির কাঁঠালিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা শাখার উদ্যোগে কাঁঠালিয়া উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাস্টার মো. মজিবুর রহমান বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা দাবি করেন, জনস্বার্থ সংশ্লিষ্ট এসব বিষয় দ্রুত বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কর্মসূচির শেষে নেতারা শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর