পিরোজপুর প্রতিনিধি :
শ্রদ্ধা, আলোচনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ অবস্থানই ইতিহাস সৃষ্টি করেছে। তিনি বৈষম্য ও অনিয়মমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনা সভায় জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ অংশগ্রহণকারী মো. ইয়াসিন আন্দোলনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক