গুরুদাসপুরে নাশকতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ধারাবারিষা ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার একটি মামলায় আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পরও আব্দুল মতিন এলাকায় অবস্থান করছিলেন। তিনি দীর্ঘদিন ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here