শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

কাঁঠালিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল (এমপি)।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা মহিলা দলের সভানেত্রী সাহেরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সদস্য সচিব নেহার খানম, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম।

এ সময় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দলকে আরও সুসংগঠিত করা, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্পর্কিত আরো খবর