বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

নাটোরে বিআরটিসি বাসের চাপায় স্কুলশিক্ষক নিহত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নাটোর প্রতিনিধি :

নাটোর সদর উপজেলার নাটোর–বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় বিআরটিসি বাসের চাপায় রমিজুল করিম (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমিজুল করিম সদর উপজেলার কলম গ্রামের মৃত রজব আলীর ছেলে। তিনি কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে মোটরসাইকেলে করে নাটোর শহর থেকে বাড়ি ফিরছিলেন রমিজুল করিম। পথে ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

পরে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো খবর