বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ডিমলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ছুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছুরাইয়া স্থানীয় বাসিন্দা আশিক মিয়ার কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সবার অজান্তে খেলাধুলার একপর্যায়ে শিশুটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর