বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ইছাহাক আলী (১৯ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের টাঙ্গারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছাহাক আলী ওই গ্রামের মো. রাসেলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ইছাহাক নানার বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে চলে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে পুকুরে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে কামালের বাত্তি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক