পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি :

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুরের মধ্যে উপজেলার সদর ও দন্ডপাল ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার মো. মামুন ইসলাম (৩০), তিনি খাদিমুল ইসলামের ছেলে। অপরজন দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্যদিকে, একই দিন দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে আকাব্বর খান ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টির মধ্যে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিনি প্রাণ হারান।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার এবং আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here