বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিরকুশা বাজার এলাকায় সরকারি সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।

বুধবার (১৫ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুষ্টিয়া-ট-১১-২৮০৫ নম্বরের ট্রাকটি যশোরের নওয়াপাড়া থেকে সরকারি সার নিয়ে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নলডাঙ্গা উপজেলার বিরকুশা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পশ্চিম পাশে উল্টে পড়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশের রাত্রীকালীন ডিউটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার শারীরিকভাবে অক্ষত রয়েছেন। এছাড়া দুর্ঘটনার কারণে সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এই বাংলা/এমএস
টপিক
এই সম্পর্কিত আরো খবর