নাটোরের নলডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সাংবাদিক মো. আরিফুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার ৩ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা কালীমন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আরিফুল ইসলাম নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের বাসিন্দা এবং মৃত শাহজাহান মোল্লার ছেলে। তিনি নাটোর জেলা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ মোটরসাইকেল নিয়ে বাঁশিলা মেইন সড়কে ওঠার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ডান পায়ে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুসন্ধান করছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।