বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি, ৫ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জন জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকার এমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১১ জন জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে বাকি ৬ জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ও নিখোঁজ জেলেদের সবাই গলাচিপা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় জেলে, অন্যান্য মাছ ধরার ট্রলার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় নিখোঁজ জেলেদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্বজনরা উদ্ধার অভিযান আরও জোরদার করে দ্রুত নিখোঁজদের সন্ধান বের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here