নাটোরে নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, ৫ ঘন্টা পর উদ্ধার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

 

নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে গোসল করতে নেমে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ বৃদ্ধার নাম মোছা. জমেলা বেগম (৭০)। তিনি নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল গ্রামের বাসিন্দা।

রোববার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের বারনই নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে গোসলের উদ্দেশ্যে নদীতে যান জমেলা বেগম। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা নদীর ঘাটে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনও বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় রাজশাহী থেকে ডুবুরি দলকে ঘটনাস্থলে ডাকা হয়। নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে রাজশাহী থেকে আসা ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here