ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল রিজাইলেন্স শক্তিশালী করার লক্ষ্যে আজ মঙ্গলবার (২৩ জুন) থেকে শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম The Team Phoenix Group (TTPG)-এর আয়োজনে এবং BRAC Bank PLC-এর সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে।
‘Closing the Cyber Gap in Emerging Economies’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সামিটে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেবেন। ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত বিশেষায়িত টেকনিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে, আর মূল কনফারেন্স অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ জুন।
আয়োজকরা জানান, রাজধানীর Bangladesh Agricultural Institute>-এ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মশালাগুলো অনুষ্ঠিত হবে। এসব সেশনে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক সাইবার প্রতিরক্ষা কৌশল ও প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
বিশেষ কর্মশালা ও প্রশিক্ষণ
সামিটের অন্যতম আকর্ষণ হচ্ছে National Cyber Security Agency (এনসিএসএ)-এর সহযোগিতায় আয়োজিত ‘Practical Cyber Investigation’ কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন Adli Wahid। এই সেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (CII) প্রতিষ্ঠানের আমন্ত্রিত প্রতিনিধিরা অংশ নেবেন।
এছাড়া আয়োজনের অন্যান্য উল্লেখযোগ্য কর্মশালার মধ্যে রয়েছে—
- DevSecOps for Practitioners
- Master Application Security: Vulnerability Management and Penetration Testing
- Ransomware Mechanics
এসব কর্মশালায় সফটওয়্যার নিরাপত্তা, পেনিট্রেশন টেস্টিং, ভ্যালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং র্যানসামওয়্যার প্রতিরোধ কৌশল নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আয়োজকদের বক্তব্য
ASM Shamim Reza বলেন, “সাইবার নিরাপত্তা এখন জাতীয় অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা, ডিজিটাল সার্বভৌমত্ব এবং জাতীয় স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফিনিক্স সামিট ২০২৬ সরকারের পাশাপাশি শিল্পখাত, একাডেমিয়া এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীদের একত্রিত করে দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, এবারের আয়োজনে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মূল কনফারেন্স
ওয়ার্কশপ শেষে ২৬ ও ২৭ জুন Bangladesh-China Friendship Conference Center-এ অনুষ্ঠিত হবে মূল কনফারেন্স। এতে সাইবার প্রতিরক্ষা, অফেনসিভ সিকিউরিটি, উদীয়মান প্রযুক্তি, ফেলোশিপ প্রোগ্রাম, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী আয়োজন করা হবে।
সামিট সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে—
Phoenix Summit 2026 Official Website
আয়োজনটি বাস্তবায়নে সহযোগিতা করছে Ministry of Information and Broadcasting, ICT Division এবং National Cyber Security Agency। পাশাপাশি দেশের বিভিন্ন ব্যাংক, প্রযুক্তি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থা স্পন্সর ও অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

