ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে শনিবার সন্ধ্যায় পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে ওলামা দলকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
পাটিখালঘাটা ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা ওলিউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী নেয়ামত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খলিলুর রহমান, মাওলানা ইসমাইল, মো. মিজানুর রহমান এবং মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুকী।
সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলীয় আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে পাটিখালঘাটা ইউনিয়নে ওলামা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত হবে।

