নিকলী উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি :

 

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন ২০২৬) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং সাংগঠনিক দিকনির্দেশনা দেন সৈয়দ এহসানুল হুদা।

সভায় আরও উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু এবং সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম। এছাড়াও উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় দলীয় ঐক্য, শৃঙ্খলা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক শক্তি সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ আগামী দিনে বিএনপির কর্মসূচিগুলো সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here