ঘিওরে মাদক সম্রাগী দুর্ধর্ষ মমতাজ মম এর বাড়িঘর আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জের ঘিওরে মাদক ব্যবসায়ী সেই দুর্ধর্ষ মম এর বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা । আজ বুধবার (১৭ জুন) সকাল ১২ টার দিকে ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোলাপনগর কুঠিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে পুলিশ উপজেলার গোলাপনগর কুঠিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মমতাজ বেগম ওরফে মম ও তাঁর স্বামী শামছুল আলম খোকন এবং ছেলে রাহিম মিয়া মানিক সহ তিনজনকে আটক করে । এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৪০ টাকা উদ্ধার করে ।

আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুপুর ১২ টার দিকে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বহুল আলোচিত সেই দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মমতাজ বেগম ওরফে মম এর বাড়িঘর ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে । পরে ঘিওর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ।

এ বিষয়ে ঘিওর থানার ওসি মীর মাহাবুবুর রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে । আরেক আসামি পলাতক রয়েছে । তাকে গ্রেফতারের চেষ্টা চলছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here