সিংড়ায় অসচ্ছল শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান করল ছাত্রশিবির
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ১৭ জুন, ২০২৬
নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পারিবারিক ও আর্থিক সংকটের কারণে স্কুল ড্রেসের অভাবে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারছিলেন না। বিষয়টি জানার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চৌগ্রাম ইউনিয়ন শাখা তাদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করেছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে চারজন শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেন। এ সময় তাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর সোলেমান আলী, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল আমিন, সেক্রেটারি মাহামুদুল হাসান, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন সভাপতি পারভেজ হোসেন এবং ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক ইমতিয়াজ আহমেদ।
এ বিষয়ে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল আমিন বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হোক, তা তারা চান না। শিক্ষার্থীদের সহযোগিতায় মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয়রা এ উদ্যোগকে শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখতে সহায়ক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৫৫-১৫৬ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, ফোন - ০২-৮৮৭০০৩৫৬, ০২-৮৮৭০০৩৫৭।